• Tuesday, 15 September 2026
Home / Detail News Copy Link
শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটে গজারী কাঠ পাচারকালে চিহ্নিত চোর জাকির গ্রেপ্তার: পাঠানো হলো শ্রীপুর বন আদালতে

গাজীপুরের শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরকারি মূল্যবানের গজারী গাছ কেটে পাচারের সময় মোঃ জাকির হোসেন নামে এক কুখ্যাত ও দাগী কাঠচোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

গতকাল ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) বিকেল ৪:০০ ঘটিকায় রাথুরা বিটের সি.এস/এস.এ ১৩৬৯, আর.এস ৪৩১৫ নং দাগ ও ২ নং খতিয়ানভুক্ত সংরক্ষিত বনভূমিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) অভিযুক্তকে গাজীপুরের বিজ্ঞ বন আদালতে সোপর্দ করা হয়েছে।

৩য় বার একই অপরাধে গ্রেপ্তার: বারবার জেল খেটেও শুধরায়নি

বন বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জাকির হোসেন ওই অঞ্চলের একজন চিহ্নিত ও পেশাদার বন অপরাধী। সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচারের অপরাধে সে ইতিপূর্বেও ২ বার গ্রেপ্তার হয়ে জেল খেটেছিল। জেল থেকে জামিনে বের হয়ে সে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়।

বারবার সতর্ক করা এবং কারাভোগের পরও শুধরে না গিয়ে গজারী বন ধ্বংস করার এমন দুর্ধর্ষ মানসিকতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বন কর্মকর্তারা। ক্ষোভ প্রকাশ করে এক কর্মকর্তা মন্তব্য করেন, "গাছ কেটে পরিবেশ ও বনাঞ্চল নিধনে তার এই লাগাতার জঘন্য ভূমিকার জন্য সে যেন কোনো ধিক্কারজনক পুরস্কার পাওয়ার যোগ্য!"

শ্রীপুর বন আদালতে সোপর্দ ও কড়া নজরদারি

শ্রীপুর রেঞ্জের সংশ্লিষ্ট বন কর্মকর্তারা জানান, আসামির বিরুদ্ধে বন্যপ্রাণী ও বন আইন, ১৯২৭ (সংশোধিত ২০০০)-এর আওতায় সুনির্দিষ্ট বন মামলা দায়ের করে আজ আদালতের সোপর্দ করা হয়েছে।

শ্রীপুর রেঞ্জ ও রাথুরা বিটের সংরক্ষিত সরকারি বনভূমি দখলমুক্ত রাখা এবং প্রাকৃতিক গজারী বনাঞ্চলের গাছ চুরি রদ করতে বন বিভাগের কঠোর নজরদারি ও বিশেষ টহল টীম নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে

Popular News
Trending News