যশোর সামাজিক বন বিভাগের আওতায় লোহাগড়ার নবগঙ্গা নদীর উভয়পাড়ে সৃজিত ৩৫ সিডলিং কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বাগান এবং সমপরিমাণ বিস্তৃত ১৩,৪৭৫টি তালচারা দিয়ে নির্মিত তালবাগান সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। জলবায়ু অভিঘাত মোকাবিলা এবং বজ্রপাতজনিত প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কমাতে এ বিশাল বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে বন বিভাগ।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) দুপুর ১:৩০ ঘটিকায় নড়াইল থেকে খুলনা যাওয়ার পথে লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদীর তীরবর্তী এ বনায়ন এলাকা পরিদর্শন করেন তিনি।
১ লাখ ২০ হাজার তালচারা ও নদীবাঁধের পরিবেশ সুরক্ষা
যশোর সামাজিক বন বিভাগ চলতি বছরেই প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বজ্রপাতের ক্ষতি কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
পরিদর্শন ও বনায়নের মূল বিবরণ:
বজ্রপাত প্রতিরোধে বিশাল উদ্যোগ: চলতি বছর যশোর সামাজিক বন বিভাগের অধীনস্থ ৫টি জেলায় ১ লাখ ২০ হাজারেরও বেশি তালের চারা রোপণ করা হয়েছে। এর অংশ হিসেবে লোহাগড়ায় নবগঙ্গার দুই তীরে ৩৫ সিডলিং কিলোমিটারে মোট ১৩,৪৭৫টি তালগাছের চারা রোপণ করা হয়।
প্রজাতি বৈচিত্র্য ও নদীর পাড় প্রতিরক্ষা: নদীভাঙন রোধ ও স্থানীয় জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বাঁধের ৩৫ সিডলিং কিলোমিটারে গামার, চিকরাশি, শিল কড়ই, অর্জুন, বহেরা, ঝাউ, জাম, বকুল, রেইনট্রি, হরিতকী, শিশু, ইপিল ইপিল, চালতা, জলপাই, কাঠবাদাম, আমলকি, খয়ের, আমড়া, তেতুল, কদম, জারুল, সোনালু ও কদবেলসহ নানা প্রজাতির দেশীয় চারা রোপণ করা হয়েছে।
উপস্থিতিবৃন্দ: পরিদর্শনকালে যশোর অঞ্চলের বন সংরক্ষক (সিএফ), যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী বন সংরক্ষক (এসিএফ) সহ বন বিভাগের কর্মকর্তা, সামাজিক বনায়নের স্থানীয় উপকারভোগী সদস্যগণ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্যোগ প্রশমনে প্রাকৃতিক ঢাল
নদীর পাড়ে নিবিড় স্ট্রিপ বাগান ও তালচারা রোপণের ফলে নদীভাঙন যেমন রোধ হবে, তেমনি উপকূলীয় নিকটবর্তী এ অঞ্চলে ঝড়-ঝাপটা ও বজ্রপাতের আঘাত থেকে রক্ষা পাবে স্থানীয় জনপদ। বনায়নের মাধ্যমে অর্জিত এ সাফল্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত তৈরি করেছে।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
গাজীপুরে অভিযানে অবৈধ করাতকলের মালামাল জব্দ
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
গাজীপুরে অভিযানে অবৈধ করাতকলের মালামাল জব্দ
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
সুন্দরবনে বিষ ও চিংড়িসহ ৪ অপরাধী আটক
2026-09-28
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
হাতি হত্যা রোধ ও সুরক্ষায় বিশ্ববিবেকের প্রতি উদাত্ত আহ্বান
2026-09-28
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারকালে আটক ৪
2026-09-25
বিশেষ প্রতিবেদক, বন বার্তা
খাগড়াছড়িতে বিরল বিপন্ন হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যা
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দক্ষিণ বনশ্রীতে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ায় শিক্ষার্থীদের ওপর 'মব' হামলা: চরম ক্ষোভ
2026-09-23
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পদ্মা সেতু সংলগ্ন নদীর পাড়ে ১৫ হাজার চারা রোপণ: তদারকিতে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-09-18
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04