গাজীপুরে সংরক্ষিত বনাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বেআইনিভাবে পরিচালিত করাতকল উচ্ছেদে অভিযান চালিয়েছে বন বিভাগ ও উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের (Mobile Court) মাধ্যমে লাইসেন্সবিহীন একাধিক অবৈধ করাতকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) দুপুর ১:৩০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত গাজীপুর সদরের ভাওয়াল রেঞ্জাধীন বিকেবাড়ি বিট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ উচ্ছেদ অভিযান ও আইনি ব্যবস্থা
ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (DFO) দিকনির্দেশনা এবং গাজীপুরের সহকারী বন সংরক্ষকের (ACF) সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর সদর এবং ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার যৌথ নেতৃত্বে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে বিকেবাড়ি বিটসহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও স্টাফরা অংশ নেন।
জব্দকৃত স্থাপন করা করাতকলসমূহ থেকে করাতকলের বডি, চাকা, শ্যালো মেশিন, বেল্ট, পানির ছোট পাম্প ও অন্যান্য খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়।
গাজীপুর সদর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কারিগরি সহায়তায় উচ্ছেদকৃত করাতকলগুলোর বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সফল অভিযানে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বন বিভাগ স্পষ্ট করেছে যে, ভাওয়াল বনাঞ্চল ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
গাজীপুরে অভিযানে অবৈধ করাতকলের মালামাল জব্দ
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
গাজীপুরে অভিযানে অবৈধ করাতকলের মালামাল জব্দ
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
সুন্দরবনে বিষ ও চিংড়িসহ ৪ অপরাধী আটক
2026-09-28
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
হাতি হত্যা রোধ ও সুরক্ষায় বিশ্ববিবেকের প্রতি উদাত্ত আহ্বান
2026-09-28
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারকালে আটক ৪
2026-09-25
বিশেষ প্রতিবেদক, বন বার্তা
খাগড়াছড়িতে বিরল বিপন্ন হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যা
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দক্ষিণ বনশ্রীতে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ায় শিক্ষার্থীদের ওপর 'মব' হামলা: চরম ক্ষোভ
2026-09-23
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পদ্মা সেতু সংলগ্ন নদীর পাড়ে ১৫ হাজার চারা রোপণ: তদারকিতে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-09-18
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04