দেশে কোনোভাবেই থামছে না বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও সহিংসতা। খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে লাজুক ও সম্পূর্ণ অকৃতিকর একটি হিমালয়ান গন্ধগোকুলকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে বিপন্ন প্রজাতির এ প্রাণীর ওপর এমন নির্মম আচরণে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বন কর্মকর্তা ও পরিবেশবাদীরা।
আজ ২ অক্টোবর ২০২৬ (শুক্রবার) খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পার্বত্য অঞ্চলের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা এই হিমালয়ান গন্ধগোকুল অত্যন্ত দুর্লভ, নিশাচর ও লাজুক প্রকৃতির বন্যপ্রাণী। লোকালয় ও মানুষের জন্য এটি একেবারেই ক্ষতিকর নয়, মূলত গাছের ফলমূল খেয়েই প্রকৃতির বাস্তুতন্ত্র রক্ষায় ভূমিকা রাখে এরা। পরিবেশবিদদের মতে, “যখন শেষ গাছটি কেটে ফেলা হবে, শেষ মাছটি খেয়ে ফেলা হবে, শেষ জলধারা বিষাক্ত হবে, তখন মানুষ বুঝবে টাকা খাওয়া যায় না।” এ জাতীয় নির্বিচার বন্যপ্রাণী নিধন দেশের প্রাকৃতিক ভারসাম্যকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাস্তির আওতায় আনতে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বন্যপ্রাণী রক্ষা ও প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ মানুষের টিকে থাকার জন্যই অপরিহার্য। বন্যপ্রাণী নিধন বন্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বন কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
গাজীপুরে অভিযানে অবৈধ করাতকলের মালামাল জব্দ
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
গাজীপুরে অভিযানে অবৈধ করাতকলের মালামাল জব্দ
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
সুন্দরবনে বিষ ও চিংড়িসহ ৪ অপরাধী আটক
2026-09-28
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
হাতি হত্যা রোধ ও সুরক্ষায় বিশ্ববিবেকের প্রতি উদাত্ত আহ্বান
2026-09-28
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারকালে আটক ৪
2026-09-25
বিশেষ প্রতিবেদক, বন বার্তা
খাগড়াছড়িতে বিরল বিপন্ন হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যা
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দক্ষিণ বনশ্রীতে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ায় শিক্ষার্থীদের ওপর 'মব' হামলা: চরম ক্ষোভ
2026-09-23
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পদ্মা সেতু সংলগ্ন নদীর পাড়ে ১৫ হাজার চারা রোপণ: তদারকিতে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-09-18
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04