সুন্দরবনে মধু আহরণকালে বাঘের আক্রমণের শিকার হয়ে বেঁচে ফেরা মৌয়াল বাবলু গাজীকে সরকারিভাবে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা অনুযায়ী তাঁকে এই সহায়তা দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে তাঁর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। আহত বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। তিনি বন বিভাগের বৈধ পাস বা অনুমতি নিয়ে সুন্দরবনে মধু আহড়নে গিয়েছিলেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খাল সংলগ্ন বনে বাবলু গাজী বাঘের আকস্মিক আক্রমণের শিকার হন। পরবর্তীতে নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি প্রাণে বেঁচে ফেরেন।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বৈধ পাস নিয়ে বনে প্রবেশ করে বাঘ বা কুমিরের আক্রমণের শিকার হয়ে কেউ আহত হলে তাঁকে সরকারিভাবে এক লাখ টাকা ক্ষতিপূরণ বা সহায়তা প্রদান করা হয়। বাবলু গাজী বৈধ প্রক্রিয়ায় বনে যাওয়ায় তাঁকে চিকিৎসার জন্য এই সহায়তার চেক দেওয়া হয়েছে। তবে বন বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে যে, কোনো ধরনের বৈধ অনুমতি বা পাস ছাড়া অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে কোনো দুর্ঘটনায় পড়লে এই সরকারি সহায়তা পাওয়ার সুযোগ নেই।
মোল্ল্যা রেজাউল করিম, বন সংরক্ষক, বন অà¦
উপকূলীয় বন রক্ষায় বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বনায়ন ব্যবস্থাপনা: ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তির নতুন উদ্যোগ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
রাস পূজায় সুন্দরবনে কঠোর নজরদারি, চলাচলে নির্ধারিত পাঁচ পথ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
বনদস্যুর ভয়ে সুন্দরবনবিমুখ জেলেরা, তলানিতে পাস-পারমিট ও রাজস্ব আয়
2026-11-17
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু
2026-11-17
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
রেমা-কালেঙ্গায় দিনেদুপুরে বিপন্ন মায়া হরিণ শিকার
2026-11-16
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ দেহাবশেষ জব্দ, পালিয়েছে শিকারিরা
2026-11-15
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা
2026-11-11
বিশেষ প্রতিবেদক, বন বার্তা
খাগড়াছড়িতে বিরল বিপন্ন হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যা
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দক্ষিণ বনশ্রীতে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ায় শিক্ষার্থীদের ওপর 'মব' হামলা: চরম ক্ষোভ
2026-09-23
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পদ্মা সেতু সংলগ্ন নদীর পাড়ে ১৫ হাজার চারা রোপণ: তদারকিতে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-09-18