সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূজা। এই উৎসব উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগমকে কেন্দ্র করে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং নির্ধারিত পথ ও চেকপোস্টের বাইরে অন্য কোথাও নৌযান নোঙর বা অবস্থান করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পুণ্যার্থীরা নিম্নোক্ত পাঁচটি নির্ধারিত নৌপথ ব্যবহার করে দুবলার চরে যাতায়াত করতে পারবেন:
পথ ১: বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।
পথ ২: কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা এবং সেখান থেকে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর।
পথ ৩: নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর।
পথ ৪: ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চর।
পথ ৫: বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
সুন্দরবন পশ্চিম ও পূর্ব বন বিভাগের যৌথ উদ্যোগে রাস পূজা ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে বিশেষ টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। বন বিভাগের নিয়মিত টহল দলের পাশাপাশি বিশেষ ‘স্মার্ট টিম’ মাঠে থাকবে। এ ছাড়া পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তায় বন বিভাগের সঙ্গে নৌপুলিশ, সুন্দরবন রেঞ্জ পুলিশ (এসআরবি) ও কোস্ট গার্ড সদস্যরা যৌথভাবে টহল দেবেন। এ বছর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
খুলনা আঞ্চলিক বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, পুণ্যার্থীদের অবশ্যই দিনের বেলায় নির্ধারিত পাঁচটি পথের যেকোনো একটি ব্যবহার করে চলাচল করতে হবে। প্রতিটি নৌযানে রং দিয়ে স্পষ্টভাবে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে এবং সুন্দরবনে প্রবেশের পাস-পারমিটের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (NID) সঙ্গে রাখা বাধ্যতামূলক। তবে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আবহাওয়া বৈরী থাকায় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ২২ নভেম্বর সকাল থেকে পাস-পারমিট ইস্যু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে দুবলার চর রাস উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, পূজার মণ্ডপে প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে পুণ্যার্থীদের থাকার জন্য প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে গত তিন দিন ধরে চরে বৃষ্টিপাত ও সাগর উত্তাল থাকায় প্রস্তুতিমূলক কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
মোল্ল্যা রেজাউল করিম, বন সংরক্ষক, বন অà¦
উপকূলীয় বন রক্ষায় বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বনায়ন ব্যবস্থাপনা: ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তির নতুন উদ্যোগ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
রাস পূজায় সুন্দরবনে কঠোর নজরদারি, চলাচলে নির্ধারিত পাঁচ পথ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
বনদস্যুর ভয়ে সুন্দরবনবিমুখ জেলেরা, তলানিতে পাস-পারমিট ও রাজস্ব আয়
2026-11-17
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু
2026-11-17
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
রেমা-কালেঙ্গায় দিনেদুপুরে বিপন্ন মায়া হরিণ শিকার
2026-11-16
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ দেহাবশেষ জব্দ, পালিয়েছে শিকারিরা
2026-11-15
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা
2026-11-11
বিশেষ প্রতিবেদক, বন বার্তা
খাগড়াছড়িতে বিরল বিপন্ন হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যা
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দক্ষিণ বনশ্রীতে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ায় শিক্ষার্থীদের ওপর 'মব' হামলা: চরম ক্ষোভ
2026-09-23
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পদ্মা সেতু সংলগ্ন নদীর পাড়ে ১৫ হাজার চারা রোপণ: তদারকিতে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-09-18