সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও বনজ সম্পদ সুরক্ষায় বন বিভাগের মাঠপর্যায়ের সক্ষমতা বাড়াতে সাতক্ষীরা রেঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ‘সুন্দরবন সুরক্ষা’ প্রকল্পের আওতায় বনকর্মীদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু হলো—স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের সিএমসি কার্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে ফরেস্টার, ফরেস্ট গার্ড (এফজি) ও বোটম্যানসহ (বিএম) মোট ৪০ জন বনকর্মী অংশ নিচ্ছেন। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মুফিজুর রহমান চৌধুরী এবং চিকিৎসক তাহানুন।
প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্মার্ট পেট্রোলিং পরিচালনা এবং দুর্গম বনাঞ্চলে দায়িত্ব পালনকালে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে বনকর্মীদের মাঠপর্যায়ের দক্ষতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বহুগুণ বাড়বে, যা সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
মোল্ল্যা রেজাউল করিম, বন সংরক্ষক, বন অà¦
উপকূলীয় বন রক্ষায় বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বনায়ন ব্যবস্থাপনা: ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তির নতুন উদ্যোগ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
রাস পূজায় সুন্দরবনে কঠোর নজরদারি, চলাচলে নির্ধারিত পাঁচ পথ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
বনদস্যুর ভয়ে সুন্দরবনবিমুখ জেলেরা, তলানিতে পাস-পারমিট ও রাজস্ব আয়
2026-11-17
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু
2026-11-17
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
রেমা-কালেঙ্গায় দিনেদুপুরে বিপন্ন মায়া হরিণ শিকার
2026-11-16
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ দেহাবশেষ জব্দ, পালিয়েছে শিকারিরা
2026-11-15
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা
2026-11-11
বিশেষ প্রতিবেদক, বন বার্তা
খাগড়াছড়িতে বিরল বিপন্ন হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যা
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দক্ষিণ বনশ্রীতে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ায় শিক্ষার্থীদের ওপর 'মব' হামলা: চরম ক্ষোভ
2026-09-23
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পদ্মা সেতু সংলগ্ন নদীর পাড়ে ১৫ হাজার চারা রোপণ: তদারকিতে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-09-18