সুন্দরবনের গহীনে হরিণ শিকারের পর মাংস ও দেহাবশেষ ফেলে পালিয়ে গেছে একদল চোরাশিকারি। পরে অভিযান চালিয়ে বন বিভাগের খুলনা রেঞ্জের বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ রোববার (১৫ নভেম্বর) ভোর ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে শিকারিরা বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাংস ও দেহাবশেষ উদ্ধার করা হয়। জব্দকৃত মাংস ও আলামতের আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড এবং বন বিভাগের এমন যৌথ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মোল্ল্যা রেজাউল করিম, বন সংরক্ষক, বন অà¦
উপকূলীয় বন রক্ষায় বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বনায়ন ব্যবস্থাপনা: ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তির নতুন উদ্যোগ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
রাস পূজায় সুন্দরবনে কঠোর নজরদারি, চলাচলে নির্ধারিত পাঁচ পথ
2026-11-20
কামাল হোসেন, (কয়রা) খুলনা
বনদস্যুর ভয়ে সুন্দরবনবিমুখ জেলেরা, তলানিতে পাস-পারমিট ও রাজস্ব আয়
2026-11-17
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু
2026-11-17
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
রেমা-কালেঙ্গায় দিনেদুপুরে বিপন্ন মায়া হরিণ শিকার
2026-11-16
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ দেহাবশেষ জব্দ, পালিয়েছে শিকারিরা
2026-11-15
কামাল হোসেন, (কয়রা) খুলনা
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা
2026-11-11
বিশেষ প্রতিবেদক, বন বার্তা
খাগড়াছড়িতে বিরল বিপন্ন হিমালয়ান গন্ধগোকুল পিটিয়ে হত্যা
2026-10-02
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দক্ষিণ বনশ্রীতে ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ায় শিক্ষার্থীদের ওপর 'মব' হামলা: চরম ক্ষোভ
2026-09-23
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পদ্মা সেতু সংলগ্ন নদীর পাড়ে ১৫ হাজার চারা রোপণ: তদারকিতে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-09-18