• Wednesday, 16 September 2026
Home / Detail News Copy Link
কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ভর্তি পরিকল্পনা প্রকাশ: ফরেস্ট্রি ও মেরিনসহ বিভিন্ন কোর্সে আবেদন শুরু ২২ আগস্ট

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) সরকারি প্রতিষ্ঠানসমূহে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন কারিকুলামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম পর্বে ভর্তির পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ও সময়সূচি প্রকাশ করেছে।

বোর্ডের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এগ্রিকালচার, ফিসারিজ, মেরিন ও ট্যুরিজমসহ বিভিন্ন কোর্সে ভর্তির আবেদন আগামী ২২ আগস্ট ২০২৬ (শনিবার) থেকে অনলাইনে শুরু হবে।

আবেদন যোগ্যতা ও সময়সূচি

২০২২ থেকে ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কারিকুলামভিত্তিক বিস্তারিত যোগ্যতা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে আবেদন গ্রহণ: ২২/০৮/২০২৬ (শনিবার) হতে ১৮/০৯/২০২৬ (শুক্রবার) পর্যন্ত।

প্রবেশপত্র ডাউনলোড: ২১/০৯/২০২৬ হতে ২৫/০৯/২০২৬ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা: ২৬/০৯/২০২৬ (শনিবার), সকাল ১০:০০ থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত।

১ম পর্যায় ফলাফল প্রকাশ: ২৯/০৯/২০২৬ (মঙ্গলবার)।

১ম পর্যায় নিশ্চয়ায়ন: ২৯/০৯/২০২৬ হতে ০১/১০/২০২৬ পর্যন্ত।

ক্লাস শুরু: ১১/১০/২০২৬ (রবিবার)।

পর্যায়ভিত্তিক ফলাফল ও ভর্তি প্রক্রিয়া

১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের নিশ্চায়ন ও মাইগ্রেশনের কার্যক্রম পর্যায়ক্রমে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত হবে। পরবর্তীতে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। চূড়ান্তভাবে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে স্ব-শরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী জানা যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) এবং ভর্তি সংক্রান্ত পোর্টালে (www.btebadmission.gov.bd)।

Popular News
Trending News