দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সুরক্ষার লক্ষ্য নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তালগাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন ‘আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ’ (আইসিটিইএসবি)-এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
গতকাল রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় রুয়েটের প্রধান ফটক সংলগ্ন চত্বরে আনুষ্ঠানিকভাবে তালগাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বজ্রপাত নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় তালগাছের মতো দীর্ঘমেয়াদি ও উঁচুবৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অধ্যাপক ড. মো. আখতার হোসেন, উপ-উপাচার্য, রুয়েট।
অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, পরিচালক (ছাত্র কল্যাণ), রুয়েট।
ড. মো: আব্দুল ওয়াহাব, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (CGED)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটিইএসবি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ। পুরো কর্মসূচিটি সঞ্চালনা করেন আইসিটিইএসবির মহাসচিব এবং রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।
পরিবেশবিষয়ক এই উদ্যোগে আরও অংশ নেন রুয়েটের ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, ইইই বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিনিধি রিয়াদ খান রাতুল, মোঃ লাবলু ও আফ্রিদী খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, রুয়েট ক্যাম্পাসে এই চারা রোপণ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (CGED)।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি অর্জনে ঐতিহাসিক উদ্যোগ: হালদা নদী ও সুন্দরবনের অংশবিশেষের নাম মনোনয়ন
2026-09-13
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মৌলভীবাজারে দখলমুক্ত ৫ একর বনভূমিতে বনায়ন: কমলা বাগানের জায়গায় রোপণ করা হলো দেশীয় চারা
2026-09-11
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপে মেঘলা চিতা
2026-09-10
সম্পাদক
বন থাকুক, তবে স্পষ্ট বনদর্শন নিয়েই: বাংলাদেশে টেকসই বন ব্যবস্থাপনার সংকট ও উত্তরণের পথ
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: টাইগার প্রটোকল ও সুন্দরবন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মধুপুরে গারো সম্প্রদায়ের ২৪ হেক্টর জমি উদ্ধার করে ৬০ হাজার চারা রোপণ: বনায়ন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-08-30
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
বাংলাদেশে টি ট্রি চাষ: সম্ভাবনা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি
2026-08-29
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট
2026-08-23