নিজস্ব প্রতিবেদক, বন বার্তা: 'হাতির জন্য রবে বন, বনের জন্য মানববন্ধন'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্যহাতি ও বনবিনাশী প্রকল্প বন্ধের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশপ্রেমী শিক্ষার্থীরা। আজ ২৯ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে এক ব্যতিক্রমী মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহাবিপন্ন এশিয়ান হাতিদের (Elephas\ maximus) সুরক্ষায় মধুশিয়া গর্জন বন এবং সাতকানিয়ার বৈতরণী সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসকারী সকল প্রকল্প বাতিলের দাবিতে দেশের প্রকৃতি সংরক্ষণকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সংহতি প্রকাশে সার্বিক সহযোগিতায় ছিল বন্যপ্রাণী ও পরিবেশবাদী সংগঠন ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনসারভেশন ফাউন্ডেশন’ (DE&SCF)। আজকের এই মানববন্ধনের অন্যতম মূল আকর্ষণ ছিল পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি চমৎকার ও শিক্ষণীয় ‘প্রতিবাদী পাপেট শো’। ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’-এর শিল্পী ফাতিমা বিনি এবং বৃষ্টির যৌথ পরিচালনায় এই পুতুলনাচ প্রদর্শিত হয়। আয়োজকেরা জানান, এই বিশেষ পাপেট শো-টি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত বরেণ্য চিত্রশিল্পী ও "বাংলাদেশের পাপেটম্যান" হিসেবে খ্যাত মোস্তফা মনোয়ারের স্মৃতির উদ্দেশ্যে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। তারা বনের ভেতর দিয়ে হাতি ও বন্যপ্রাণীর প্রাকৃতিক করিডোর ধ্বংস করে যেকোনো ধরনের বাণিজ্যিক বা উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, দেশের ফুসফুস খ্যাত সংরক্ষিত বন ও হাতি বাঁচানো না গেলে পরিবেশের যে বিপর্যয় ঘটবে, তা কোনো উন্নয়ন দিয়ে পূরণ করা সম্ভব নয়। প্রকৃতি সংরক্ষণকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্যহাতির ঐতিহ্যবাহী আবাসস্থল মধুশিয়া গর্জন বন ও সাতকানিয়ার বৈতরণী বন রক্ষায় সারা দেশের পরিবেশবাদীরা আজ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের এই জাগরণকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি অর্জনে ঐতিহাসিক উদ্যোগ: হালদা নদী ও সুন্দরবনের অংশবিশেষের নাম মনোনয়ন
2026-09-13
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মৌলভীবাজারে দখলমুক্ত ৫ একর বনভূমিতে বনায়ন: কমলা বাগানের জায়গায় রোপণ করা হলো দেশীয় চারা
2026-09-11
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপে মেঘলা চিতা
2026-09-10
সম্পাদক
বন থাকুক, তবে স্পষ্ট বনদর্শন নিয়েই: বাংলাদেশে টেকসই বন ব্যবস্থাপনার সংকট ও উত্তরণের পথ
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: টাইগার প্রটোকল ও সুন্দরবন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মধুপুরে গারো সম্প্রদায়ের ২৪ হেক্টর জমি উদ্ধার করে ৬০ হাজার চারা রোপণ: বনায়ন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-08-30
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
বাংলাদেশে টি ট্রি চাষ: সম্ভাবনা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি
2026-08-29
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট
2026-08-23