পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং রাষ্ট্রীয় পরিবেশ লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ঢাকা-১৮ আসনে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’। অনুষ্ঠানে আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবেশবিষয়ক যুগান্তকারী পদক্ষেপে তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি ঘোষণা করেন যে, ২০৩৫ সালের আগেই দেশে ২৭ শতাংশ বৃক্ষাচ্ছাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশমন্ত্রী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
জিয়াউর রহমানের সবুজ বিপ্লব ও খালেদা জিয়ার জাতীয় বৃক্ষমেলার স্মৃতিচারণ
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন। তিনি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি খাল খনন কর্মসূচি এবং ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে শিখিয়েছিলেন কীভাবে প্রকৃতিকে ভালোবেসে স্বনির্ভর দেশ গড়ে তোলা যায়।"
তিনি আরও স্মরণ করেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের শালনায় নিজ হাতে মেহগনির চারা রোপণ করে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে সাধারণ জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন এবং ১৯৯৪ সালে তিনিই জাতীয় বৃক্ষমেলার শুভ সূচনা করেন।
পরিবেশমন্ত্রী প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, তরুণ ও যুব সংগঠনকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট মেয়াদের পূর্বেই দেশব্যাপী ২৭% বৃক্ষাচ্ছাদন নিশ্চিত করা সম্ভব হবে।
৫ বছরে ২৫ কোটি চারা রোপণের অঙ্গীকার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, "একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে বাস্তবে রূপ দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি বলেন, "গাছ না টিকলে মানুষের অস্তিত্ব হুমকিতে পড়বে।" তিনি তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দেন।
কর্মসূচির পরিধি ও গাছের চারা রোপণ
বক্তব্য শেষে অতিথিবৃন্দ নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। মাসব্যাপী এই অভিযানের আওতায় ঢাকা-১৮ আসনের সর্বস্তরের সরকারি-বেসরকারি, ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়কগুলোতে চারা বিতরণ ও রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সংবাদমাধ্যমের সাংবাদিকগণ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি অর্জনে ঐতিহাসিক উদ্যোগ: হালদা নদী ও সুন্দরবনের অংশবিশেষের নাম মনোনয়ন
2026-09-13
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মৌলভীবাজারে দখলমুক্ত ৫ একর বনভূমিতে বনায়ন: কমলা বাগানের জায়গায় রোপণ করা হলো দেশীয় চারা
2026-09-11
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপে মেঘলা চিতা
2026-09-10
সম্পাদক
বন থাকুক, তবে স্পষ্ট বনদর্শন নিয়েই: বাংলাদেশে টেকসই বন ব্যবস্থাপনার সংকট ও উত্তরণের পথ
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: টাইগার প্রটোকল ও সুন্দরবন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মধুপুরে গারো সম্প্রদায়ের ২৪ হেক্টর জমি উদ্ধার করে ৬০ হাজার চারা রোপণ: বনায়ন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-08-30
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
বাংলাদেশে টি ট্রি চাষ: সম্ভাবনা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি
2026-08-29
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট
2026-08-23