রাজধানী ঢাকার চারপাশের বুড়িগঙ্গা ও তুরাগ নদীসহ নদী-সংযুক্ত খালসমূহে ফেলা শিল্প, পয়ঃ ও অন্যান্য বর্জ্যজনিত দূষণ চিরতরে বন্ধে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা, শিল্পপতি ও অংশীজনদের সমন্বয়ে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের জোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি সাফ জানিয়ে দিয়েছেন যে, ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত করতে কলকারখানায় কার্যকর ইটিপি (ETP) স্থাপন অত্যন্ত জরুরি এবং এ কাজে শিল্প মালিকদের সহযোগিতা নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
বুড়িগঙ্গায় ১৬৬ ও তুরাগে ৫৮টি দূষণ উৎসমুখ চিহ্নিত
সভায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে “বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন রূপরেখা” শীর্ষক একটি সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। উপস্থাপনায় জানানো হয়, বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে বর্জ্য ফেলার মোট ২২৪টি উৎস (Outfall) চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বুড়িগঙ্গায় ১৬৬টি এবং তুরাগে ৫৮টি বর্জ্য নিঃসরণের প্রখুশ মুখ রয়েছে— যা ঢাকা ওয়াসা, সিটি কর্পোরেশন ও বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের ডাস্টাইন ও ড্রেনেজের সাথে যুক্ত।
এ দূষণ নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি শক্তিশালী ‘কেন্দ্রীয় সেল’ গঠনের সিদ্ধান গৃহীত হয়েছে।
ব্যবসায়ীদের হয়রানি নয়, ইটিপি কেমিক্যালে শুল্ক কমানোর আশ্বাস
অনুষ্ঠানে বিজিএমইএ (BGMEA), বিকেএমইএ (BKMEA) ও এফবিসিসিআই (FBCCI)-এর প্রতিনিধিরা কারখানা পরিচালনার বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, "অন্যায়ভাবে ব্যবসায়ীদের কোনো প্রকার হয়রানি করা মেনে নেওয়া হবে না। সেন্ট্রাল ইটিপি (CETP) স্থাপনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ইটিপিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান আমদানিতে শুল্ক কমানো বা শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হবে।"
বুড়িগঙ্গাকে লন্ডনের ‘টেমস’ নদীতে রূপান্তরের রূপরেখা
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বুড়িগঙ্গাকে যুক্তরাজ্যের লন্ডনের টেমস নদীর মত দৃষ্টিনন্দন ও দূষণমুক্ত করা। সে লক্ষ্যে তুরাগের উজান থেকে শুরু করে বুড়িগঙ্গার তলদেশে জমে থাকা বছরের পুরোনো বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া গাবতলী ও আশুলিয়ায় নদীর ওপর ঝুলন্ত ব্রিজ নির্মাণ এবং পর্যটকদের জন্য আধুনিক নৌ-জাহাজ পরিচালনার মেগা পরিকল্পনা নেওয়া হচ্ছে।"
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহসহ শীর্ষ কর্মকর্তা ও পরিবেশবিদরা।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি অর্জনে ঐতিহাসিক উদ্যোগ: হালদা নদী ও সুন্দরবনের অংশবিশেষের নাম মনোনয়ন
2026-09-13
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মৌলভীবাজারে দখলমুক্ত ৫ একর বনভূমিতে বনায়ন: কমলা বাগানের জায়গায় রোপণ করা হলো দেশীয় চারা
2026-09-11
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপে মেঘলা চিতা
2026-09-10
সম্পাদক
বন থাকুক, তবে স্পষ্ট বনদর্শন নিয়েই: বাংলাদেশে টেকসই বন ব্যবস্থাপনার সংকট ও উত্তরণের পথ
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: টাইগার প্রটোকল ও সুন্দরবন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মধুপুরে গারো সম্প্রদায়ের ২৪ হেক্টর জমি উদ্ধার করে ৬০ হাজার চারা রোপণ: বনায়ন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-08-30
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
বাংলাদেশে টি ট্রি চাষ: সম্ভাবনা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি
2026-08-29
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট
2026-08-23