বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশ বিনষ্ট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ ও অভিযান পরিচালনা
দীর্ঘদিন ধরে ফাইতংয়ের রাইম্যাখোলাসহ আশপাশের এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটির জোগান দেওয়া ও ইটভাটা পরিচালনার ফলে স্থানীয় পরিবেশ চরম হুমকির মুখে পড়েছিল। পাহাড় কাটার কারণে বনাঞ্চল বিনষ্ট হয়ে পুরো এলাকা প্রায় বিরামভূমিতে পরিণত হওয়ায় স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে।
এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসীর সুনির্দিষ্ট ও লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে লামা উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে নড়েচড়ে বসে এবং আজ দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায়।
৩,৫০,০০০ টাকা জরিমানা ও কঠোর হুঁশিয়ারি
অভিযানকালে পরিবেশ সংরক্ষণ ও ইট প্রস্তুত আইন লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটা কর্তৃপক্ষকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান, পাহাড়ি এলাকার পরিবেশ, বনাঞ্চল ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ ইটভাটা ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে দীর্ঘদিনের দুর্ভোগের পর প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ ও অভিযান পরিচালনার জন্য স্থানবাসী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি অর্জনে ঐতিহাসিক উদ্যোগ: হালদা নদী ও সুন্দরবনের অংশবিশেষের নাম মনোনয়ন
2026-09-13
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মৌলভীবাজারে দখলমুক্ত ৫ একর বনভূমিতে বনায়ন: কমলা বাগানের জায়গায় রোপণ করা হলো দেশীয় চারা
2026-09-11
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপে মেঘলা চিতা
2026-09-10
সম্পাদক
বন থাকুক, তবে স্পষ্ট বনদর্শন নিয়েই: বাংলাদেশে টেকসই বন ব্যবস্থাপনার সংকট ও উত্তরণের পথ
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: টাইগার প্রটোকল ও সুন্দরবন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মধুপুরে গারো সম্প্রদায়ের ২৪ হেক্টর জমি উদ্ধার করে ৬০ হাজার চারা রোপণ: বনায়ন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-08-30
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
বাংলাদেশে টি ট্রি চাষ: সম্ভাবনা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি
2026-08-29
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট
2026-08-23