উপকূলীয় বন সৃজন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে ১৯৬০-এর দশক থেকে দেশের সমগ্র উপকূলজুড়ে এক সুবিশাল সবুজ সুরক্ষা বেষ্টনী গড়ে তুলেছে বন বিভাগ। উপকূলীয় প্রান্তিক মানুষের জীবন, ঘরবাড়ি, সম্পদ ও জনপদকে প্রতিনিয়ত সামুদ্রিক জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচিয়ে রাখতে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন এই বিভাগের অকুতোভয় কর্মকর্তা-কর্মচারীরা।
সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, বরিশাল কোস্টাল সার্কেলের অধীনে এখন পর্যন্ত প্রায় ৬৮ লক্ষ একর ম্যানগ্রোভ বনাঞ্চল সফলভাবে গড়ে তোলা হয়েছে। যা জাতীয় অর্থনীতি, পরিবেশের ভারসাম্য ও প্রতিবেশ সুরক্ষায় সুবিশাল এক বনজসম্পদ যোগ করেছে।
তবে চরম সীমিত জনবল, অপ্রতুল লজিস্টিক সাপোর্ট আর প্রাকৃতিক সকল প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে এই সুবিশাল বনাঞ্চল রক্ষা করা মোটেও সহজ নয়। চরম প্রাণঝুঁকি আর হিংস্র অপরাধীদের আক্রমণ সহ্যা করেও দিনরাত বন পাহারা দিচ্ছেন নিবেদিতপ্রাণ বনকর্মীরা।
পাথরঘাটায় বনকর্মীর ওপর সন্ত্রাসী হামলা
উপকূলীয় বন রক্ষায় রক্ত ঝরার তাজা উদাহরণ তৈরি হলো বরগুনার পাথরঘাটায়। পাথরঘাটা রেঞ্জাধীন ‘চরলাঠিমারা’ ফরেস্ট ক্যাম্পের বন প্রহরী (এফ.জি) মোঃ আমিনুল ইসলাম বনজসম্পদ রক্ষা করতে গিয়ে অবৈধ চক্রের নৃশংস হামলার শিকার হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, বন মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বেল্লাল ও তার সাঙ্গপাঙ্গরা দায়িত্ব পালনকালে ফরেস্ট গার্ড আমিনুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী বেল্লাল ধারালো অস্ত্র দিয়ে সজোরে বন প্রহরী আমিনুলের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে।
রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করান। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আইনি ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের জিরো টলারেন্স
ঘটনার পরপরই বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় থানায় উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন। সরকারি কর্তব্য পালনে বাধা, বনকর্মীর ওপর প্রাণঘাতী হামলা ও বনজসম্পদ ধ্বংসের অপরাধে অভিযুক্ত আসামির বিরুদ্ধে কঠোর ধারায় মামলার প্রস্তুতি চলছে।
বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় বনাঞ্চল ও সরকারি সম্পদ রক্ষায় জীবনের ঝুঁকি নিয়েও বনের পাহাদাররা কাজ করে যাচ্ছেন। অপরাধী বেল্লালসহ জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি অর্জনে ঐতিহাসিক উদ্যোগ: হালদা নদী ও সুন্দরবনের অংশবিশেষের নাম মনোনয়ন
2026-09-13
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মৌলভীবাজারে দখলমুক্ত ৫ একর বনভূমিতে বনায়ন: কমলা বাগানের জায়গায় রোপণ করা হলো দেশীয় চারা
2026-09-11
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে প্রথমবারের মতো ক্যামেরা ট্র্যাপে মেঘলা চিতা
2026-09-10
সম্পাদক
বন থাকুক, তবে স্পষ্ট বনদর্শন নিয়েই: বাংলাদেশে টেকসই বন ব্যবস্থাপনার সংকট ও উত্তরণের পথ
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: টাইগার প্রটোকল ও সুন্দরবন যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত
2026-09-07
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
ফরেস্ট একাডেমীতে বিএফও ও এসিএফদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন প্রধান বন সংরক্ষক
2026-09-06
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
নওগাঁর নিয়ামতপুরে ২০ সিডলিং কিমি স্ট্রিপ বাগান পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের
2026-09-04
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
মধুপুরে গারো সম্প্রদায়ের ২৪ হেক্টর জমি উদ্ধার করে ৬০ হাজার চারা রোপণ: বনায়ন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
2026-08-30
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
বাংলাদেশে টি ট্রি চাষ: সম্ভাবনা ও টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি
2026-08-29
নিজস্ব প্রতিবেদক, বন বার্তা:
দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট
2026-08-23